ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উড্ডয়নের পরই এয়ার অ্যাস্ট্রার ইঞ্জিন বিকল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 9

উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

রোববার (৫ জুলাই) সকালে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন বিকল হয়ে গেলে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরে উড়োজাহাজটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ৭০ জন যাত্রীই নিরাপদ ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হওয়ায় ফ্লাইটটি আর চট্টগ্রামের পথে এগোয়নি। পরে এটি ঢাকায় ফিরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটির এক যাত্রী ও বাংলাদেশ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ায় পাইলটের প্রশংসা করেন।

এয়ার অ্যাস্ট্রার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত জানান, যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়। পরে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে ৭০ জন যাত্রীকে নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি এয়ার অ্যাস্ট্রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উড্ডয়নের পরই এয়ার অ্যাস্ট্রার ইঞ্জিন বিকল

সর্বশেষ আপডেট ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬