ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 6

সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ‘রেডলাইন’ হিসেবে উল্লেখ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবেরও প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কিছু বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে ‘রেডলাইন’ শুধু অতিক্রম নয়, স্পর্শও করা উচিত নয়। তার ভাষায়, একাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় রেডলাইন, আর এর পরেই রয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

তিনি লেখেন, জুলাই কেবল সরকার পরিবর্তনের ঘটনা ছিল না; এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের একটি ঐতিহাসিক রায়। মূলধারার রাজনীতিবিদরা যদি এই বাস্তবতা উপলব্ধি করতে না পারেন, তাহলে তা উদ্বেগের বিষয়।

একই পোস্টে জুলাই প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের প্রশংসা করেন ফারুকী।

তিনি আরও বলেন, যে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তাদের শক্তি, সংখ্যা ও সামাজিক প্রভাব অনেকেই এখনো সঠিকভাবে বুঝতে পারছেন না। এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা অনুধাবন করতে পারবেন, তারাই ভবিষ্যতের রাজনীতি গড়ে তুলবেন। অন্যথায় রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়তে হবে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘লিখে রাখতে পারেন আমার এই কথাটা।’

উল্লেখ্য, জুলাই নিয়ে নিজ দলের সংসদ সদস্য নিলোফার মনিরের এক বক্তব্য প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার এ অবস্থান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী

সর্বশেষ আপডেট ০৮:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬