দোয়া ও কেক কাটা
নালিতাবাড়ীতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা
- সর্বশেষ আপডেট ০৯:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 77
শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন নানা আন্দোলন ও সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ও ভূমিকার কথাও তারা তুলে ধরেন।
পরে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































