সর্বশেষ বেলায়েত হোসেন
১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০৬:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 113
সরকারি আইন কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে বর্তমান সময়ে মোট ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
এর আগে ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। তার দুই দিন আগে ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
এ ছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
এর আগে গত জুনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দেন। ওই সময় পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ছিলেন ইউসুফ আলী, গোলাম রহমান ভূঁইয়া, শফিকুর রহমান, তারিকুল ইসলাম, আসাদ উদ্দিন, আবদুল করিম ও ফরিদ উদ্দিন খান।
তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা যৌথভাবে পদত্যাগ করেছেন।
পরে সেপ্টেম্বরে সাদিয়া আফরিন শাপলা ও মামুন চৌধুরীর পদত্যাগের পর সর্বশেষ সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বেলায়েত হোসেন।






























