শিরোনাম
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 158
নির্বাচনে অংশ গ্রহণের উদ্দেশ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম খন্দকার। রবিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সলিসিটর কার্যালয় থেকে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেবেন রেজাউল করিম খন্দকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে নির্বাচনের জন্যই মূলত তিনি পদত্যাগ করেছেন।



































