ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 47

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতেও মরিয়মের পরিবারকে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার এ তথ্য জানান।

তিনি বলেন, মরিয়মের মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ প্রায় ১৭ হাজার টাকা প্রয়োজন হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ওই টাকা ধার করতে হয়েছে।

সিকান্দারের অভিযোগ, পরিবারের এমন সংকটের মধ্যেও এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বা খোঁজ নেয়নি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনে গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ করা ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, রোববার বিকেলে খবর পেয়ে তারা ওই ফ্ল্যাটে যায়। পরে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার

সর্বশেষ আপডেট ০৪:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬