ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 164

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা গাজী নজরুলকে আইনের আওতায় এনে মৃত্যুদণ্ডের দাবি জানান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্যামনগর পৌর সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতাপেটা ও অগ্নিসংযোগ করেন।

সমাবেশে বক্তব্য দেন নুরনগর পাবলিক লাইব্রেরির আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম মোড়ল, তরুণ সমাজসেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা ও মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামকে দায়ী করে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। তাদের অভিযোগ, মরিয়মকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এসব নির্যাতন ও মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, মরিয়ম নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন। চাকরির আবেদন করতে গিয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় বলে তারা দাবি করেন। পরে তাদের মধ্যে বিয়ে হলেও মরিয়মকে যথাযথভাবে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

তাদের দাবি, মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত শেষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ওই বাসায় ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। সোমবার গাজী নজরুল ও মাকছুদাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬