ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 11

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া।

মৃত্যুর পর এবারই প্রথম জন্মদিন পালিত হচ্ছে বিএনপির সাবেক এই চেয়ারপারসনের। তবে অন্যান্য বছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। তার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন স্থায়ীভাবে মুক্তি পান খালেদা জিয়া। এরপর নতুন রাজনৈতিক বাস্তবতায় এটি তার তৃতীয় জন্মদিন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। দেশে ও বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে নানা আলোচনা ও উদ্যোগের মধ্যেই ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় ও দলীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। দলের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন। পরে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব পান।

এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। তিনি তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি দুই দফা সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেছেন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন।

ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। পরের বছর সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আবারও কারাবন্দি হন। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। এরপর গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেন।

রাজনৈতিক জীবনে নির্বাচনী সাফল্যও ছিল উল্লেখযোগ্য। পাঁচটি সংসদ নির্বাচনে মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই জয়ী হন খালেদা জিয়া। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি নির্বাচনে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই জয় পান। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই বিজয়ী হন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তার বড় ছেলে তারেক রহমান। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্মদিনে বিএনপির কর্মসূচি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এসব আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া জন্মদিন উপলক্ষে বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরীবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সর্বশেষ আপডেট ০১:০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬