ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 270

আসক

ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর ৬০ বছর বয়সী বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আসক জানায়, যুবলীগ কর্মী রিফাত আহমেদকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে রিফাতকে না পেয়ে তাঁর বাবা কলিম উদ্দিনকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে একটি ‘পেন্ডিং মামলায়’ তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কলিম উদ্দিনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং তিনি আওয়ামী লীগের কোনো পদেও ছিলেন না। তাঁকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

আসক বলেছে, পরিবারের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁকে না পেয়ে অন্য কোনো স্বজনকে আটক বা গ্রেপ্তার করা কোনো গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। একজন ব্যক্তির দায় অন্য ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া ব্যক্তিগত দায়বদ্ধতা, ন্যায়বিচার ও আইনের শাসনের মৌলিক নীতির পরিপন্থী।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। একইভাবে ৩২ অনুচ্ছেদে আইন অনুযায়ী ব্যবস্থা ছাড়া কোনো ব্যক্তিকে তাঁর জীবন বা ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত না করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তি (আইসিসিপিআর)-এর ৯ অনুচ্ছেদেও নির্বিচার গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার কথা বলা হয়েছে।

আসকের মতে, অতীতের বিভিন্ন সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়, পারিবারিক সম্পর্ক কিংবা অন্য ব্যক্তির কর্মকাণ্ডের দায়ে নাগরিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, আটক ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রীয় আচরণের সংস্কৃতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। নাগরিকদের মধ্যে ভয় তৈরি করে এমন আটক, হয়রানি ও গ্রেপ্তারের সংস্কৃতি থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে।

এ অবস্থায় মোহাম্মদ কলিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত কোনো অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আসক। পাশাপাশি পরিবারের কোনো সদস্যের রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ডের কারণে অন্য কোনো সদস্যকে আটক, গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা

সর্বশেষ আপডেট ০৬:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬