ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি যুবদল নেতা নয়নের

তারেক রহমান না থাকলে তেলের লিটার ৭০০ টাকা হতো

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 228

তারেক রহমান না থাকলে তেলের লিটার ৭০০ টাকা হতো

যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা হয়ে যেত।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন যুবদল নেতা নয়ন।

নয়ন বলেন, যুদ্ধের কারণে বিশ্বে তেলের যে সংকট দেখা দিল। এটা যদি তারেক রহমান ছাড়া অন্য কোন লোক হতো তাহলে তেলের দাম মনে হয় ৫০০-৭০০ টাকায় লিটারে উঠায় দিত। কিন্তু উনি কিন্তু তেলের দাম বাড়াইতেই চায় নাই।

তিনি আরও বলেন, একটা পর্যায়ে দেশের মানুষ চাইছে যে তেলের দাম বাড়ুক। বেড়ে অন্তত তেল হোক। তেল আনুক।

তিনি আরও বলেন, তারেক রহমান যদি হুট করে দাম বাড়িয়ে দিতেন, তাহলে বলা হতো—এই যে দেখেন, ক্ষমতায় এসেই তেলের দাম বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ এবং পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি যুবদল নেতা নয়নের

তারেক রহমান না থাকলে তেলের লিটার ৭০০ টাকা হতো

সর্বশেষ আপডেট ০৭:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬