ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 435

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

বুধবার সকালে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোতাহার হোসেন অনিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক এবং সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য তিনি প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় জনগণের জন্য বরাদ্দ রাখেন।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, জুলাই যোদ্ধাদের পাশে বিএনপি অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নরসিংদীর সংসদ সদস্যদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে।

সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় অনেক নেতা-কর্মীকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের পরিবারগুলোর প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

পরে বিকেলে জেলা পরিষদের উদ্যোগে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ-এর সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, অর্থবিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদসহ জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সর্বশেষ আপডেট ০৭:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬