ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিতে জড়ালে বিএনপি নেতাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন: খোকন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 136

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে।

লুটপাট করা তাদের দ্বায়িত্ব না। জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত তাই তাদের কল্যাণে কাজ করতে বাধ্য। দলের নেতা কর্মীরা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে ও আস্থা রেখেছে। আমরা জনগণের সেবা করতে চাই ও তাদের স্বার্থে বরাদ্দের একটি অর্থও কেউ দুর্নীতি করতে পারবে না, করতে দেওয়া হবে না। বিএনপি যা বলে তা করে।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম,
জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি ও সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র ক্রিড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা
সহ আরও অনেকে।এ সময় ২১ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতিতে জড়ালে বিএনপি নেতাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন: খোকন

সর্বশেষ আপডেট ০৯:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬