ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে নামল ৪ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 94

নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে নামল ৪ সদস্যের কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত এই কমিটি শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকেই সরেজমিনে তাদের কার্যক্রম শুরু করেছে। কমিটির সদস্যরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের সম্ভাব্য উৎস ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন; বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম তদন্ত কমিটি গঠন ও কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন লাগলে কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য নুসরাত এই ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতা’ দাবি করে বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে নামল ৪ সদস্যের কমিটি

সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬