ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের মামলায় আসামি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১২:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 69

নুসরাতের বাড়িতে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত হয়ে এজাহার জমা দেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এজাহারের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন  নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথিভুক্তের প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নুসরাতের মামলায় আসামি হলেন যারা

সর্বশেষ আপডেট ১২:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬