ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 61

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান বিকল হয়ে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও সহকারীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমলেও মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছিল।

যানজটে আটকে পড়া বাসযাত্রী শাহাবুদ্দিন বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু জানান, গজারিয়ার জামালদী এলাকা থেকে যানজটে আটকা পড়েছেন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে।

আরেক ট্রাকচালক শাকিল মিয়া বলেন, জামালদী থেকে যানজটে আটকে আছেন। আনারপুরা বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লেগেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

সর্বশেষ আপডেট ০৪:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬