ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে ৭ নভেম্বর পালন করল বিএনপি

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ
  • সর্বশেষ আপডেট ১১:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 133

প্রবাসে ৭ নভেম্বর পালন করল বিএনপি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলো।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ফারুক হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে বক্তব্য দেন নেতারা।

বক্তারা বলেন, জাতীয় সংকটের মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এক ঐতিহাসিক অনুপ্রেরণা ৭ নভেম্বর। এ দিবস জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে।

তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসে ৭ নভেম্বর পালন করল বিএনপি

সর্বশেষ আপডেট ১১:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬