ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন শহীদ জিয়া: মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন শহীদ জিয়া: মঈন খান

জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান; এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান

মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুরের যোশর বাজার সমিতির উদ্যোগে আড়িয়াল খাঁ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

ড. মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশের রাজনীতিতে জাতীয়তাবাদী ধারার বিকাশ ঘটেছে। বর্তমান সরকারও সেই ধারার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, একটি সরকারের জন্য আট মাস দীর্ঘ সময় নয়। এই স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মঈন খান বলেন, গত ১৭ বছরে যেসব কাজ করা হয়নি, সেগুলোর অনেকগুলোই অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ চলছে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপি জয়ী হয়েছিল। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় নরসিংদীর কৃতী সন্তান ড. আব্দুল মোমেন খানের অন্তর্ভুক্তির কথাও তুলে ধরেন মঈন খান। তিনি বলেন, মেধাবীদের নিয়ে জিয়াউর রহমান মন্ত্রিসভা গঠন করেছিলেন এবং ড. আব্দুল মোমেন খান সেখানে স্থান পেয়েছিলেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরার পান্থশালায় মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ তাঁর অন্যতম দাবি। এ ছাড়া ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে নরসিংদীর উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নৌকা বাইচের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন শহীদ জিয়া: মঈন খান

সর্বশেষ আপডেট ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬