ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 274

দীঘিনালায় স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। স্কাউট আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দক্ষ ষষ্ঠক নেতা তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট স্কাউট কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, ঢাকা যুম্ম সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক মো. আক্কাস আলী, উপজেলা কাব লিডার মো. আনিসুর রহমান এবং উপজেলা কমিশনার বদিউজ্জামান।

বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে। ষষ্ঠক নেতা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউটরা নিজেদের দল পরিচালনার পাশাপাশি অন্যদের নেতৃত্ব দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দল পরিচালনা, নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কোর্সে দীঘিনালা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬