ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়ফুঁকে সময় নষ্ট, সাপে কাটা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ঝাড়ফুঁকে সময় নষ্ট, সাপে কাটা শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে সাপে কামড়ানোর পর হাসপাতালে নেওয়ার আগে দুই কবিরাজের কাছে ঝাড়ফুঁক করানো হয় জান্নাতুল খাতুন (১৩) নামে এক শিক্ষার্থীকে। এতে চিকিৎসা পেতে দেরি হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহত জান্নাতুল উপজেলার পার-শ্রীরামপুর গ্রামের টনি হোসেনের মেয়ে। সে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির বারান্দায় পড়তে বসে জান্নাতুল। রাত ৭টার দিকে ঘর থেকে খাতা আনতে গেলে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে সাপে কামড় দেয়। পায়ে কামড়ের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা তাকে প্রথমে গ্রামের এক নারী কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর অবস্থার অবনতি হলে তাকে অন্য এক কবিরাজের কাছে নেওয়া হয়।

দ্বিতীয় কবিরাজের কাছেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে জান্নাতুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাপে কাটা জান্নাতুল নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক আরও বলেন, কবিরাজের কাছে না নিয়ে সাপে কাটার পর দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া গেলে শিক্ষার্থীকে বাঁচানো সম্ভব হতে পারত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝাড়ফুঁকে সময় নষ্ট, সাপে কাটা শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬