ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া ও তারেক রহমানকে নিয়ে ববি কর্মকর্তার কটূক্তি

ববি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 23

(ববি) অর্থ দপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘কুখ্যাত’ এবং বর্তমান প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ দপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমানের বিরুদ্ধে। তার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রায় ৪ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে আতিকুর রহমানকে ১৫ আগস্টের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন এবং পরবর্তীতে এ ঘটনার মাধ্যমে তিনি লাভবান হন।

বক্তব্যে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পর তার ছেলে তারেক রহমানও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ববি কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি ‘মিথ্যা’ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চাইলে ববি রেজিস্ট্রার মো. হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিয়া ও তারেক রহমানকে নিয়ে ববি কর্মকর্তার কটূক্তি

সর্বশেষ আপডেট ০৫:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬