ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ চাইল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ চাইল বাংলাদেশ

১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ারও দাবি জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০২ শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি এসব উদ্যোগে স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের নিজেদের বিষয় নিজেরাই পরিচালনার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ম্যান্ডেট সুরক্ষিত রাখার আহ্বানও জানান শামা ওবায়েদ। সংস্থাটির কার্যক্রম অব্যাহত রাখতে ধারাবাহিক অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ চাইল বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৯:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬