ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

আসিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে চলমান অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অনুসন্ধানসংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদক কর্মকর্তার ভাষ্য, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে।

দুদক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে দুদক জানিয়েছিল, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।

তবে এসব তথ্য এখনো অভিযোগ ও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। দুদকের অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয়েছে; এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এর আগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে নতুন পাওয়া অভিযোগগুলোও ওই অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার কথা জানায় সংস্থাটি।

অন্যদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আপত্তি জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি দুদকের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আসিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সর্বশেষ আপডেট ০৪:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬