ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 75

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (যুবক) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে শফিকুল ইসলাম পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি পরিবারের অন্য সদস্যদের নজরে এলে তারা শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে। স্থানীয় কয়েকজনের দাবি, শফিকুল নিজেও বুদ্ধি প্রতিবন্ধী।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সর্বশেষ আপডেট ০৯:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬