বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর
নালিতাবাড়ীতে কুখ্যাত আরিফ গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০১:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 351
শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নালিতাবাড়ী থানার এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল নন্নী অভয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় লাকি আক্তার নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানি (২৭)কে আসামি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































