ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের

কারাগারে পচা ও বাসি খাবার খেতে হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 151

গাজী সালাউদ্দিন তানভীর

কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাদের রাতে গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হয় এবং ভোরে আবার কারাগারে আনা হয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বলেন, কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি দেখে ফেলাই হয়তো তার জন্য ‘কাল’ হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তানভীর। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে পুরো বক্তব্য দিতে পারেননি। পরে তার লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

লিখিত বক্তব্যে তানভীর দাবি করেন, কারাগারে যে কক্ষে তাকে রাখা হয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগের নেতাদের অবস্থান দেখা যেত। তার অভিযোগ, তারা ভালো খাবার খেতেন, ফোনে কথা বলতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন। রাতের বেলায় গাড়িতে করে তাদের কারাগারের বাইরে নেওয়া হতো এবং ভোরে ফিরিয়ে আনা হতো বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তানভীর আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও রিমান্ডে তাকে চরম শারীরিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের কথা বাইরে জানালে পরিবারের সদস্যদের গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, ৫ আগস্ট তাকে বগুড়া কারাগারের একটি অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা হয়। সেখানে বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থা ছিল না। কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। তার দাবি, কারারক্ষীদের কেউ কেউ তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করতেন।

কারাগারের খাবার নিয়েও অভিযোগ করেন তানভীর। তার দাবি, তাকে পচা ও বাসি খাবার দেওয়া হতো। একপর্যায়ে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ না দিয়ে অজ্ঞাত ওষুধ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তানভীরের দাবি, অসুস্থ অবস্থায় তাকে ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে। এসব ইনজেকশন কীসের ছিল, তা তিনি জানেন না। একপর্যায়ে হাত-পা কাঁপতে শুরু করলে ইনজেকশন দেওয়ার পর তার ডান হাত ও ডান পা অবশ হয়ে যায় বলেও দাবি করেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ট্রোক হয়েছে বলে জানিয়েছিলেন বলে তার ভাষ্য।

সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর
সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর

পরে সিটি স্ক্যান ও এমআরআই করানোর কথাও জানান তানভীর। তার দাবি, এমআরআই করার সময় মেশিনের ভেতরে থাকা অবস্থায় সেটি বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। এরপর কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায় এবং তিনি ১০ থেকে ১২ ঘণ্টা অচেতন ছিলেন বলে দাবি করেন।

উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় আনা হয়। কেরানীগঞ্জের কারাগারেও খারাপ পরিবেশে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পিজি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কারাগারে ফেরার পথে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি গাড়িতে উঠে তাকে নির্যাতন করেন বলেও দাবি করেন তানভীর।

তার অভিযোগ, ওই সময় এনসিপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাকে বলা হয়, জুলাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এভাবে নির্যাতন করা হবে। তবে এসব অভিযোগের স্বাধীন তদন্ত বা যাচাইয়ের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে তানভীর বলেন, তার ওপর এতটাই নির্যাতন করা হয়েছে যে এখন প্রস্রাব-পায়খানার জন্য ব্যাগ ও প্যাড ব্যবহার করতে হচ্ছে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

তানভীরের ওপর নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

এর আগে গত ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তানভীরকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। এর আগে ২০২৫ সালের এপ্রিলে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে প্রায় এক বছর পর সেই আদেশ প্রত্যাহার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের

কারাগারে পচা ও বাসি খাবার খেতে হয়েছে

সর্বশেষ আপডেট ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬