ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ মামলায় বেবিচকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 16

পাইলট লাইসেন্স নবায়ন ও পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ. এম. রাশেদ সরকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৯ জুলাই) এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত জরিমানার অর্থ অভিযোগকারীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের (সিপিএল) প্রথম ধাপ ‘এয়ার ল’ পরীক্ষায় উত্তীর্ণ হন রাকিব হাসান। পরবর্তী ধাপ ‘কম্পোজিট’ পরীক্ষায় অংশ নিতে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর আবেদন করলেও অনলাইন সিস্টেমে তা বাতিল করে দেন তৎকালীন জুনিয়র লাইসেন্স পরিদর্শক রাশেদ সরকার। পরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে রাকিবের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি।

একই বছরের ৬ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ঘুষের টাকা গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ টিম রাশেদ সরকারকে হাতেনাতে আটক করে।

ঘটনার দিনই দুদকের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২৩ সালের ৬ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘুষ মামলায় বেবিচকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬