ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 12

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এর আগে জোটের পক্ষ থেকে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থানও স্পষ্ট হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

সর্বশেষ আপডেট ১২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬