ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 65

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও বাংলাদেশ টেলিভিশনে প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, যা নির্বাচনী প্রচারে সমান সুযোগ নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে দলের অবস্থান ও নির্বাচনী বার্তা তুলে ধরবেন জামায়াত আমির।

একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

চিঠিতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক উল্লেখ করেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে নির্দিষ্ট স্লট বরাদ্দের বিষয়ে কমিশন ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসারে লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে এসব স্লট নির্ধারণ করতে হবে।

এ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা স্লট ও এর মেয়াদ নির্ধারণ, প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার নির্দেশনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে নির্বাচনী মাঠে ভারসাম্য বজায় রাখা এবং ভোটারদের কাছে সব দলের বক্তব্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৬:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬