ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২০০ কমলা গাছ কাটার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  • সর্বশেষ আপডেট ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 4

১২০০ কমলা গাছ কাটার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুরে বদলি করা হয়েছে। ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বদলির আদেশ জারি করেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

গত মাসে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের সময় ফল ধরার আগমুহূর্তে প্রায় ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সালমা বেগম ও আলিম উল্লা দম্পতি।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। গত ২৩ জুলাই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে।

প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১২০০ কমলা গাছ কাটার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা বদলি

সর্বশেষ আপডেট ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬