ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘বন্দর রক্ষা’ কমিটির পদযাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 13

চট্টগ্রামে ‘বন্দর রক্ষা’ কমিটির পদযাত্রায় পুলিশের বাধা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ বন্দরের কোনো স্থাপনা দেশি বা বিদেশি মালিকানার কাছে ইজারা না দেওয়ার দাবিতে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। তবে পুলিশের বাধার কারণে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই কর্মসূচি শেষ করতে হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে পদযাত্রা শুরু হয়। এতে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ সামনে এগোতে বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দরের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ এই নয় যে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হবে।

এ সময় কমিটির পক্ষ থেকে আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

পদযাত্রার আগে বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে ‘বন্দর রক্ষা’ কমিটির পদযাত্রায় পুলিশের বাধা

সর্বশেষ আপডেট ০৮:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬