ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের শাস্তি মৃত্যুদণ্ড, খসড়ায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 200

বাংলাদেশ সরকার

মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য এবং আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুমের ঘটনায় মৃত্যুর প্রমাণ মিললে বা পাঁচ বছরেও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না পাওয়া গেলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আইনটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত করা হবে। নতুন আইন গুম প্রতিরোধ, দায়ীদের বিচারের আওতায় আনা, নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি সমন্বিত আইনি কাঠামো গড়ে তুলবে।

খসড়া আইনে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্য গ্রহণের সুযোগ এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীর পরিচয় ও নিরাপত্তা সুরক্ষার বিধান রাখা হয়েছে।

এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তদন্তের অগ্রগতি জানার অধিকার, সরকারি আইনি সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণ তহবিল গঠন এবং দোষী ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রাখা হয়েছে। তা সম্ভব না হলে রাষ্ট্র ক্ষতিপূরণ প্রদান করবে।

এ ছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। নিখোঁজের পাঁচ বছর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ প্রদানের বিধানও রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ এবং গুমসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, গুমের অভিযোগের তদন্ত সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সময়সীমার মধ্যে বিচার কার্যক্রমও শেষ করার বিধান রাখা হয়েছে।

আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে গুমের ঘটনায় মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তির জীবিত বা মৃত কোনো সন্ধান না মিললে অভিযুক্তের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুমের শাস্তি মৃত্যুদণ্ড, খসড়ায় অনুমোদন

সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬