ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 102

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক- এটি সবাই জানে এবং বিশ্বাস করে। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতের আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বুধবার দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসন্ন শুক্রবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাসুদ সাঈদী বলেন, “আমরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি জানান, শুক্রবারের সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে জামায়াত।

তিনি আরও বলেন, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপা মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ অন্যান্য নেতারা।

জামায়াত নেতারা জানান, আসন্ন সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে এবং এটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: মাসুদ সাঈদী

সর্বশেষ আপডেট ০৬:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬