ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 247

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক

পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক রাবেল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ ও আলামিন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক বিশ্বনাথ প্রবাসী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। এ ছাড়া পর্তুগালের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রায় ১৫ জন নেতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আবদুল হাসিব। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমেদ।

এ সময় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মো. ইয়াহিয়া, শামীম আহমেদ রাসেল, শরিফ আহমেদ রাজু, আবুল বশর, জালাল আহমেদ, আব্দুল মনাফ মনাই, মালেক আহমদ, লিটন মিয়া ও ফিরুজ আল মামুন।

কার্যকরী কমিটির পক্ষে বক্তব্য দেন সহসভাপতি রাসেল আহমদ, মোক্তার আলী ও আব্দুল লতিফ নাঈম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল হাবিব জনিসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, প্রবাসে বিশ্বনাথের মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি কাজ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে পর্তুগালের স্থানীয় শিল্পীদের সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক

সর্বশেষ আপডেট ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬