ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী পরিচয় অস্বীকার করে রনির ফেসবুক পোস্ট

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 93

স্ত্রী পরিচয় অস্বীকার করে রনির ফেসবুক পোস্ট

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর প্রকাশের পর ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। দলটির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। এনসিপির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ফারজানাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি দাবি করেন, তিনি সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। একই পোস্টে তিনি চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে ফারজানার ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন।

ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। এনসিপিতে তার যোগদান এবং দলটির নারী সংগঠনে সম্ভাব্য দায়িত্ব নিয়ে প্রকাশিত খবরের পর রনির এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ফারজানা আফরোজের বক্তব্য জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্ত্রী পরিচয় অস্বীকার করে রনির ফেসবুক পোস্ট

সর্বশেষ আপডেট ১০:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬