ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 8

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও তোপধ্বনির মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার বিকেলে গ্রেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন, গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে বাংলাদেশি প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব শেষে লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা মঞ্চে নিয়ে যান। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। এরপর দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো গ্রেট হলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পর বুধবার হাই-স্পিড ট্রেনে বেইজিং যান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চীন সফর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

সর্বশেষ আপডেট ০৬:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬