ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সমাবেশে নারীদের আসনবিন্যাস ইস্যুতে তাসনিম জারা

‘আসনের বিনিময়ে নীতি বিসর্জন’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 60

১১ দলীয় জোটের এক সমাবেশে নারীদের বসার ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি আদর্শ ও নীতির প্রশ্ন তুলে সমালোচনামূলক মন্তব্য করেন।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সমাবেশে নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সমাবেশে নারীদের বসার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষ্য, সামনের সারিতে একটি আসন পাওয়ার বিনিময়ে এমন কিছু নীতি ও মূল্যবোধ বিসর্জন দেওয়া হয়েছে, যা একসময় মানুষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছিল।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোনো আসন বা অবস্থান যেমন সহজে দেওয়া যায়, তেমনি তা কেড়েও নেওয়া সম্ভব। তবে আদর্শ ও বিশ্বাস এমন বিষয়, যা ব্যক্তি নিজে ত্যাগ না করলে অন্য কেউ কেড়ে নিতে পারে না।

একই প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি সমাবেশের একটি ছবি শেয়ার করে নারীদের অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং সমঅধিকারের প্রশ্ন উত্থাপন করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশের রাজনৈতিক বার্তার পাশাপাশি নারীদের অংশগ্রহণ ও বসার বিন্যাসও জনমনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমাবেশে নারীদের আসনবিন্যাস ইস্যুতে তাসনিম জারা

‘আসনের বিনিময়ে নীতি বিসর্জন’

সর্বশেষ আপডেট ০৮:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬