ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, সীমান্তবর্তী বান্নুতে আত্মঘাতী হামলায় নিহত এক সেনা কর্মকর্তার মানসেহরায় অনুষ্ঠিত জানাজায় পাহারায় দাঁড়িয়ে ছিল এক সৈনিক; এতে সেনা কর্মকর্তা ও অন্যরা অংশ নেন।

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করছে, তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা যায়নি। উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থলসীমান্ত থেকে আকাশপথ পর্যন্ত।

ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, তাদের অভিযানে ২৭৪ জন আফগান তালেবান সেনা ও যোদ্ধা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।

তিনি জানান, ৭৩টি সামরিক চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাবে অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংসের কথাও বলা হয়। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সংঘাতে ১২ পাকিস্তানি সেনা নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামে আফগান ভূখণ্ডে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান তাদের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে, যদিও সেগুলো ভূপাতিত করা হয়েছে এবং প্রাণহানি ঘটেনি।

অন্যদিকে তালেবান সরকার বলেছে, পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল।

তাদের দাবি, প্রতিশোধমূলক হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং একাধিক সামরিক চৌকি দখল করা হয়েছে। পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে। হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের তথ্যের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী তোরখাম এলাকায় গুলিবিনিময় ও মর্টার নিক্ষেপের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। জাতিসংঘ সংযম ও শান্তির আহ্বান জানিয়েছে। পাশাপাশি চীন, রাশিয়া ও ইরান সংলাপের মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে।

সৌদি আরবও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

দুই দেশই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক অস্থিরতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত

সর্বশেষ আপডেট ০৪:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬