শিরোনাম
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৩:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 194
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের।
তিনি জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠান।
পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসি আবু তাহের। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

































