ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে বাবাকে হত্যায় ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 131

রাঙ্গামাটিতে বাবাকে হত্যায় ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির সাজেকে বাবা শান্তি লাল চাকমাকে হত্যার দায়ে ছেলে সোহেল চাকমা ও নিহতের ভাইপো আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার উত্তর ভাইবোনছড়া এলাকায় নিজ বাড়ি থেকে শান্তি লাল চাকমাকে ডেকে বাইরে নিয়ে যান সোহেল ও আলোময়। পরে গামছা দিয়ে শ্বাসরোধ এবং ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেন তারা।

ঘটনার নয় দিন পর কাচালং নদী থেকে শান্তি লাল চাকমার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য এবং আদালতে উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ে আদালত জানান, আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকরের পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

অন্যদিকে, কারাগারে থাকা সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাঙ্গামাটিতে বাবাকে হত্যায় ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড

সর্বশেষ আপডেট ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬