ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 192

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

২০২৫-২৬ অর্থবছরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের দেওয়া অনুদানের চেক ঢাকা প্রেসক্লাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়-১, যাত্রাবাড়ীর সমাজসেবা অফিসার আবু নাইম মৃধা ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ পাভেলের হাতে অনুদানের চেক তুলে দেন।

ঢাকা প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধন পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সরকারি অনুদান পেয়ে আসছে। সর্বশেষ অনুদানের চেক হস্তান্তরকে প্রতিষ্ঠানটির সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে সরকারি সহযোগিতার ধারাবাহিকতা হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা প্রেসক্লাবের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে পৃথক কমিটি বা সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, একটি মহল একই নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালিয়ে নিবন্ধিত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

ক্লাব কর্তৃপক্ষের ভাষ্য, ঢাকা প্রেসক্লাবের নিবন্ধন, সাংগঠনিক কার্যক্রম এবং সরকারি পর্যায়ে স্বীকৃতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। কথিত কয়েকটি কমিটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ কখনো ঢাকা প্রেসক্লাবের সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়েছে। এ বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষ আদালতে মতামত দিয়েছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

তাদের আরও দাবি, ঢাকা প্রেসক্লাব নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি অনুদানও পাচ্ছে। এর মধ্যে একই নামে পৃথক কমিটি বা সংগঠনের কার্যক্রম পরিচালিত হলে সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচয় ও বৈধতা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে ঢাকা প্রেসক্লাব কর্তৃপক্ষ। তাদের মতে, কোনো দাবি বা বিরোধ থাকলে তা প্রচার-প্রচারণার মাধ্যমে নয়, বিদ্যমান আইন ও রাষ্ট্রীয় আইনি কাঠামোর মধ্যেই নিষ্পত্তি করা উচিত।

চেক হস্তান্তরের সময় ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

সর্বশেষ আপডেট ০৬:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬