সাভার ট্যানারি স্থানান্তর সিদ্ধান্ত সঠিক ছিল: বাণিজ্য ও শিল্পমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 121
হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির। তিনি বলেন, পরিবেশগতভাবে উচ্চমাত্রার বর্জ্য নির্গমনকারী এ ধরনের শিল্পের জন্য আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকা এলাকাই উপযুক্ত।
সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সিইটিপির সংস্কার ও উন্নয়নের জন্য ইতালির একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আনার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিএনপি সরকারের সময় থেকেই শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শিল্পটি টিকিয়ে রাখতে ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে তিনি ট্যানারির বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজও কারখানাগুলোতে কাঁচা চামড়া প্রবেশ করতে দেখা গেছে।






























