সাত বছর পর নতুন নেতৃত্ব পেল সাভার পৌর ছাত্রদল
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 43
৭ বছর পর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অন্তর্গত সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে কমিটি ঘোষণা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
এর আগে, শুক্রবার কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে বিভিন্ন পদে মোট স্থান পেয়েছেন ১৭১ জন।
আগামী ৩০ দিনের মধ্যে সাভার পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।




































