ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 135

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বাধীন ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের ভেতরে প্রায় ৫০০ মিটার দূরের গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের আওতাভুক্ত।

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আরও তিনজনের সঙ্গে তিনি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে সরে যান। পরে স্থানীয়দের সহায়তায় আব্দুল করিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে এবং স্থলমাইন বিস্ফোরণেই ওই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করতে বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের বারবার সতর্ক করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, আহত যুবককে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

সর্বশেষ আপডেট ০৮:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬