ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মহাদেশে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি খেলবে ৬ দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 41

শতবর্ষের বিশ্বকাপ হবে ব্যতিক্রমী। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিন মহাদেশের ছয় দেশ, আর আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে ছয়টি দল।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। সেই স্মৃতিকে ধরে রাখতে ২০৩০ সালের উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। এছাড়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর বিশ্বকাপের মূল আয়োজন হবে ইউরোপ ও আফ্রিকায়। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে বাকি ম্যাচগুলো।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, আয়োজক দেশ হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও সরাসরি খেলার সুযোগ পাবে।

২০৩০ বিশ্বকাপের জন্য ২৩টি সম্ভাব্য স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে ফিফা। এর মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ এবং মরক্কোর হাসান-২ স্টেডিয়াম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন মহাদেশে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি খেলবে ৬ দেশ

সর্বশেষ আপডেট ০৮:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬