ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার মাঝেই ইরানকে ট্রাম্পের হুমকি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 11

ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবে’ এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি আবারও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এবং তা ভালো ছিল। তবে তেহরান কোনো চুক্তি ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প জানান, সম্ভব হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামো লক্ষ্যবস্তু করতে চান না তিনি। তবে চুক্তি না হলে পিকঅ্যাক্স মাউন্টেনসহ নির্দিষ্ট স্থাপনায় হামলা চালানোর হুমকি দেন।

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেন একটি গভীর ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনা বলে জানা যায়। ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে এবং চুক্তি না হলে ওই স্থাপনাতেও হামলা চালানো হবে।

এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলোচনার মাঝেই ইরানকে ট্রাম্পের হুমকি

সর্বশেষ আপডেট ০৯:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬