ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে শামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 26

জামায়াত

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে মো. শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগকে ‘বিতর্কিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ও জনআস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মো. শামসুল আলম, যিনি বিএনপির একটি কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে দাবি করা হচ্ছে, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জামায়াতের দাবি, এ নিয়োগ অবিলম্বে বাতিল করে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে সর্বজনগ্রাহ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তিনি স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসিতে শামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত

সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬