যশোরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 150
যশোরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী অনিক গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকদের মধ্যে শংকরপুরের একটি বাড়িতে লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর (২৪) রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন- শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর, শংকরপুর বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব।
এসআই আনিছুর রহমান জানান, অভিযানে সন্ত্রাসী অনিকসহ ৫-৬ জন উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিকসহ অন্যরা পালিয়ে গেলেও ইমন ও লাবিব হাতেনাতে ধরা পড়ে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং অনিক বাহিনীর ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।


































