ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের খেলাধুলায় সমান অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 283

‘তারুণ্যে স্পোর্টস কার্নিভাল’ এ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

রাজধানীর মিরপুরে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘তারুণ্যে স্পোর্টস কার্নিভাল’- এ মেয়েদের ফুটবলসহ সব ধরনের খেলাধুলায় সমানভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৮ এপ্রিল) বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স এবং টিডিএইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘স্পিরিট প্রকল্প’-এর আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, মেয়েদের খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করা, বাবা-মায়ের কথা শোনা এবং শারীরিক যত্ন নেওয়া জরুরি। একই সঙ্গে তিনি কিশোর-কিশোরীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। আয়োজকদের প্রতি এমন আয়োজন আরও বেশি করে করার অনুরোধ জানিয়ে তিনি খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরেদাস হোমস সুইজারল্যান্ডের হেড অব প্রোগ্রামের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিনিয়া আফরোজ, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক জাহিদুল ইসলাম, উপপরিচালক ড. তারিকুজ্জামান, টিডিএইচ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সুরঞ্জিত কুন্ডু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রবিউল হোসেন খান মনা।

বক্তারা বলেন, খেলাধুলা শুধু আনন্দই নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি শিশুরা সুরক্ষা ও জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষা পায়। নিয়মিত খেলাধুলা তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করে এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে।

জিনিয়া আফরোজ বলেন, নিরাপদ পরিবেশে খেলাধুলা শিশু-কিশোরদের সংগঠিত করে এবং বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তোলে। তিনি অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুরা নির্যাতন ও সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে শেখে। এটি তাদের নেতৃত্ব বিকাশেও সহায়তা করে।

মো. আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা কিশোরদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে বাউনিয়াবাদ সবুজ দল ও বেগুনটিলা কমলা দলের মেয়েদের ফুটবল ম্যাচে ১-০ গোলে জয়ী হয় বেগুনটিলা কিশোরী দল। ছেলেদের ম্যাচে সবুজ দল ১-০ গোলে জয় লাভ করে।

এছাড়া অভিভাবকদের মধ্যে অনুষ্ঠিত মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম হন রাবেয়া আক্তার, দ্বিতীয় পারুল এবং তৃতীয় হন জেসমিন বেগম।

আয়োজকরা জানান, এ ধরনের খেলাধুলা উৎসব কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেয়েদের খেলাধুলায় সমান অংশগ্রহণের আহ্বান

সর্বশেষ আপডেট ০৯:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬