ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 11

পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে এই বেতন কাঠামো একবারে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে ২০তম গ্রেডের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতন ও ভাতা পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে, চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর করা হবে।

দ্বিতীয় ধাপে, আগামী বছরের জানুয়ারি থেকে মূল বেতনের আরও ৩৫ শতাংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে, মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাই থেকে কার্যকর করার সুপারিশ করা হতে পারে। এরপর একই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি পূরণ হবে। একই সঙ্গে সরকারের ব্যয় ব্যবস্থাপনা ও দেশের সামষ্টিক অর্থনীতির ওপর একবারে বড় ধরনের চাপও তৈরি হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল

সর্বশেষ আপডেট ০৬:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬