ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকদের আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 148

সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবধারী গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর। প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা তাদের হিসাবে জমা থাকা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে উত্তোলন করা অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না।

এ কার্যক্রমের জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের আবেদন গ্রহণ শুরু হবে।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালু হওয়ার কথা। তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ অর্থের চাহিদা নির্ধারণ, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ সংগ্রহ এবং নিরাপদে নগদ ব্যবস্থাপনার মতো প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় প্রয়োজন। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পুরোদমে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নির্দেশনায় জানানো হয়েছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি আমানত; এমটিডিআর ও ডিপিএসসহ থেকে গ্রাহকেরা জমা করা মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে গ্রাহকেরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন।

আস্থা ফেরাতে ১ সেপ্টেম্বর বিশেষ কর্মসূচি

গ্রাহকদের হারানো আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এ দিনটিকে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের আস্থা পুনর্গঠনের দিন হিসেবে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে।

এ উপলক্ষে শাখা ও উপশাখাগুলো পরিপাটি করে সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। একই সঙ্গে শাখায় পরিচালিত গ্রাহকসেবা কার্যক্রম ভিডিও ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠন

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে, পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশই খেলাপি ঋণ। পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন ঘাটতির পরিমাণ দেড় লাখ কোটি টাকার বেশি।

সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে কার্যক্রম শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ শেয়ার আমানতকারীদের দেওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রাহকদের আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

সর্বশেষ আপডেট ০৬:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬